হোম > বিশ্ব

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা ও বাণিজ্য নিষেধাজ্ঞা পুনর্বহালের পর বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

ইরানের বিরুদ্ধে বিমান হামলা ও তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্র আবারও নিষেধাজ্ঞা দেওয়ায় তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আবারও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১ দশমিক ৯২ ডলার বেড়ে ৭৬ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১ দশমিক ৮২ ডলার বেড়ে ৭২ দশমিক ২৬ ডলারে উঠেছে।

মঙ্গলবারও তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল। কারণ, যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করে দেয়।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে তেলের বাজারে বড় পরিবর্তন না এলেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অস্থায়ী সমঝোতা ভেঙে যেতে পারে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের হামলায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পরই তারা পাল্টা বিমান হামলা চালায়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো ঝুঁকিপূর্ণ। যদি এই উত্তেজনা দীর্ঘদিন থাকে এবং জাহাজ চলাচল স্বাভাবিকের অর্ধেকের নিচে নেমে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির চুক্তি করার পর তেলের দাম অনেক কমে গিয়েছিল। তখন অনেক বিনিয়োগকারী ধারণা করেছিলেন, মধ্যপ্রাচ্য থেকে আবার প্রচুর তেল বাজারে আসবে।

সূত্র: রয়টার্স

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স