হোম > বিশ্ব

সিরিয়ায় ইসরাইলের হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

সিরিয়ার ওপর ইসরাইলের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলোকে সমর্থন করিনি। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বর্তমান সংকট মোকাবেলা ও দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল ও সিরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চালাচ্ছি।

তবে যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে কিনা বা ভবিষ্যতে সিরিয়ার বিরুদ্ধে হামলার বিরোধিতা করবে কি না এই বিষয়ে তিনি কিছু বলেননি।

এদিকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ইসরাইলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই হামলায় দামাস্কাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করা হয়েছিল।

রুবিও পরে একটি বিবৃতিতে সরাসরি ইসরাইলের হামলার উল্লেখ না করে সামগ্রিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে ইসরাইল বলছে, সাম্প্রদায়িক দাঙ্গায় তারা কেবল দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়েছে।

পুরোনো শত্রু সিরিয়ার ওপর ইসরাইল নিয়মিত হামলা চালাচ্ছে। গত ডিসেম্বরে ইসলামপন্থি যোদ্ধারা ইরানের মিত্র নেতা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে হামলা আরো বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে