হোম > বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই, কেন এই ঊর্ধ্বগতি

আতিকুর রহমান নগরী

ছবি: খালিজ টাইমস।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন ডলার দুর্বল হওয়ায়, বিনিয়োগকারীরা ফের ঝুঁকছেন নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে, যার ফলে দামের ঊর্ধ্বগতিতে রয়েছে স্বর্ণ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে গ্রামপ্রতি ৫২৪ দশমিক ৫০ দিরহামে হয়েছে, এটি চলতি বছরের সর্বোচ্চ দামের খুব কাছাকাছি। আগের দিন সকালে দাম ছিল ৫২১ দশমিক ৭৫ দিরহাম।

চলতি বছরের ২১শে অক্টোবর, স্বর্ণের সর্বোচ্চ দাম ৫২৫.২৫ দিরহামে পৌঁছেছিল, তারপর ধীর গতিতে কিছুটা কমে আবার বেড়ে যায়।

বৃহস্পতিবার দুবাইয়ের বাজারে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম ছিল-২২ ক্যারেট-৪৮৫.৭৫ দিরহাম, ২১ ক্যারেট-৪৬৫.৭৫ দিরহাম, ১৮ ক্যারেট-৩৯৯.২৫ দিরহাম।

এক্সটিবি মেনা-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক হানি আবুআগলা বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলার দুর্বল হওয়া এবং ট্রেজারি ইয়েল্ড কমে যাওয়ার ফলে স্বর্ণের মুদ্রা লাভবান হচ্ছে। তার মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং রাজনৈতিক হস্তক্ষেপের শঙ্কাও বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।

তিনি আরো বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক ঝুঁকি বাড়িয়েছে, যা স্বর্ণের দামে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

অনেক বিশেষজ্ঞ ২০২৫ সালকে স্বর্ণের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে বর্ণনা করেছেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়েছে স্বর্ণ কীভাবে এখনো গুরুত্বপূর্ণ।

হানির আরো বলেন, বিপরীতমুখী মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক কার্যকলাপে যেকোনো ঊর্ধ্বমুখী সময় কিংবা বিধিনিষেধমূলক নীতির আশঙ্কা স্বর্ণকে আরো শক্তিশালী করতে পারে।’

ফিলিস্তিনি নাগরিকদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে ইসরাইল

স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম

শরণার্থীর ঢল, স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প

কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে, কেন বললেন নেতানিয়াহু

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ