হোম > বিশ্ব

আফগানদের জোরপূর্বক দেশে ফেরত পাঠনো বন্ধের আহ্বান অ্যামনেস্টির

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

পাকিস্তান, ইরানসহ ইউরোপীয় দেশ থেকে আফগানদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, বিভিন্ন দেশ আফগানদের ‘বেআইনিভাবে’ ফেরত পাঠাচ্ছে। খবর দ্য ডনের।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জর্জেট গ্যাগনন গত সপ্তাহে নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে বলেন, এই বছর এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ আফগান দেশে ফিরেছেন।

তার মতে, আফগানদের ফেরত পাঠানোর কারণে গভীর অর্থনৈতিক, জলবায়ু এবং মানবিক সংকটের মুখোমুখি আফগানিস্তানের সংকটকে আরো গভীর করে তুলছে।

আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক সংকটের কথা উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, প্রত্যাবর্তনকারীদের জন্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায় সংস্থাটি। তারা বলছে, ‘যেকোনো ব্যক্তিকে এমন জায়গায় জোরপূর্বক ফেরত পাঠানো যাবে না, যেখানে তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত ঝুঁকির মুখোমুখি হয়।’

কয়েক দশক ধরে ধারাবাহিক যুদ্ধের সময় আফগানিস্তান থেকে অনেকেই পাকিস্তান ও ইরানে পালিয়ে গেছে, যার অর্থ অনেক তরুণ কখনো দেশে বাস করেনি।

কিন্তু সাম্প্রতিক বছরগুরোতে পাকিস্তান ও ইরান তাদের দেশে ফিরতে বাধ্য করতে শুরু করেছে।

আফগানিস্তানে নতুন আসা অনেককেই এড়িয়ে যাওয়া হয় এবং কাজ খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে তালেবান নারী ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে।

আরএ

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন