হোম > বিশ্ব

চিনি রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রয়োজন হলে এর মেয়াদ আরো বাড়ানো হতে পারে। অভ্যন্তরীণ সরবরাহের কথা বিবেচনা করে বিদেশে চিনি রপ্তানি কঠোর করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) থেকে জারি করা আদেশে বলা হয়েছে, কাঁচা, সাদা ও পরিশোধিত— সব ধরনের চিনির ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে চিনির রপ্তানি নীতির অবস্থান ‘সীমিত অনুমোদন’ থেকে পরিবর্তন করে ‘নিষিদ্ধ’ করা হয়েছে। এটি একটি বড় ধরনের নীতিগত পরিবর্তন, কারণ সরকার এর আগে উদ্বৃত্ত উৎপাদনের প্রত্যাশায় সীমিত পরিমাণে চিনি রপ্তানির অনুমতি দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই সরকার এই রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

গোপনে রাশিয়া সফরে সিআইএ প্রধান

ইরান যুদ্ধ থেকে অর্থ উপার্জন করছেন ট্রাম্প

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

হরমুজ এড়িয়ে ওমান উপসাগরে জাহাজে জাহাজে তেল স্থানান্তরের হিড়িক

হঠাৎ ২০০ হোটেল বন্ধ, ফিরছেন বাংলাদেশিরা

পশ্চিম তীরে ইউএনআরডব্লিউএর কার্যালয় দখল করে পতাকা উড়াল ইসরাইলি বাহিনী