হোম > বিশ্ব

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। তবে দুই দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুরস্কের ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী- বৃহস্পতিবার তাদের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

উভয় দেশেই রমজানের ২৮তম দিন হিসেবে বুধবার গণনা করা হয়েছে এবং ঐতিহ্যগত চাঁদ দেখার পদ্ধতির পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইরানের ‘অবশিষ্টাংশ শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার অনুমতি দিল ইসরাইল

গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন: পেজেশকিয়ান

বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 'হামলায়' রাশিয়ার নিন্দা

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়লো

ইরানে শতাধিক ‘বিশ্বাসঘাতক’ গ্রেপ্তার, দেশবিরোধী ১১১টি রাজতন্ত্রপন্থি সেল নিষ্ক্রিয়

উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করতে বললো ইরান

লারিজানি হত্যাকাণ্ডে রাশিয়ার নিন্দা

ইরানের গ্যাস স্থাপনা হামলায় কাতারের তীব্র নিন্দা