হোম > বিশ্ব

ব্রিটিশ রাজনীতিতে ইসরাইলি লবি নিয়ে বিতর্ক

আমার দেশ অনলাইন

ব্রিটিশ রাজনীতি ইসরাইলি লবি এবং এর প্রভাব নিয়ে বিতর্কে করতে যাচ্ছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যরা। এ বিষয়ে একটি গণপিটিশনে স্বাক্ষর পড়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি, যা সংসদীয় বিবেচনার জন্য প্রয়োজনীয় সীমার চেয়ে বেশি।

আগামী ২২ জুন এই বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রচারকেরা বলছেন, বিতর্কে ‘যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরাইল সংশ্লিষ্ট ও ইসরাইলপন্থি লবিং এব রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ওপর এর সম্ভাব্য প্রভাবের ওপর আলোকপাত করা হবে।

পিটিশনে বলা হয়েছে, ‘আমরা মনে করি, গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়ন এবং যুক্তরাজ্যের রাজনৈতিক প্রতিক্রিয়া এই বিষয়টিকে জরুরিভাবে তুলে ধরে যে, ইসরাইলপন্থি সংগঠন, নেটওয়ার্ক এবং লবি প্রচেষ্টাগুলো কীভাবে সরকারি সিদ্ধান্ত, দলীয় নীতি এবং জনবিতর্ককে প্রভাবিত করতে পারে, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

ইসরাইলপন্থি অ্যাডভোকেসি গ্রুপ এবং ব্যক্তিদের সঙ্গে যুক্ত রাজনৈতিক অনুদানের ওপর ব্যাপক নজরদারির মধ্যেই আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ

অনুপ্রবেশের অভিযোগ, বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা দিল ভারত

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য সুখবর

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

রেড লাইন না মানলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: যুক্তরাষ্ট্র

শুল্ক বাড়ায় ভারতে স্বর্ণের চাহিদা কমল ৭০ শতাংশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি: ইরান

ইরানকে কোনো কাজে কেউ বাধ্য করতে পারে না: বাঘাই

যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে অভিবাসী গ্রেপ্তার আইন

বিকল্প বাণিজ্য করিডোর সম্প্রসারণের পরিকল্পনা ইরানের