হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের নিয়োগের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে সিলগালা

আতিকুর রহমান নগরী

দুই ফিলিস্তিনিকে নিয়োগ দেওয়ার অভিযোগে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ক্যাফে বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ। পুলিশ জানায়,অবৈধভাবে নিয়োগ দেওয়ার দায়ে ৩০ দিনের জন্য ক্যাফেটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৭ জুলাই) পুলিশ ক্যাফের সব কার্যক্রম বন্ধ করে শাটার নামিয়ে দেয়। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০ দিনের জন্য সিলগালা করা হয় ।

পুলিশ জানিয়েছে, গত ১৮ জুলাই ক্যাফেতে তল্লাশি চালানোর সময় তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশকারী দুই ফিলিস্তিনিকে খুঁজে পেয়েছে। এদের একজন হেব্রনের বাসিন্দা এবং অপরজন বেইত উলার বাসিন্দা। দুজনের বয়স ২০ বছর।

ওই দিনই পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। আর এ সময় বিশ্ববিদ্যালয়ের দায় নিয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ। প্রাথমিক তদন্তে তেলআবিব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ আসে। এরপরই আজ আবার ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে।

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার