হোম > বিশ্ব

ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ, গ্রেপ্তার ১০০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা জানাতে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখান থেকে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের আটক করা হয়। খবর সিএনএন।

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিউইয়র্কের বিশ্ববিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করার অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয় মাহমুদ খলিলকে নামে এক শিক্ষার্থীকে। ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইহুদিপন্থি সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’। দুপুরের কিছুক্ষণ পরেই ট্রাম্প টাওয়ারে লাল সার্ট পড়ে জড়ো হন বিক্ষোভকারীরা।

এ সময় মাহমুদ খলিলকে মুক্ত করো স্লোগান দিতে থাকেন তারা। ‘আর কখনও কেউ নয়’ এবং ‘ইহুদিরা মেনে নেবে না’ লেখা ব্যানার উড়িয়ে দেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, প্রায় ৩ শতাধিক বিক্ষোভকারীর মধ্যে ৯৮ জনকে গ্রেপ্তার কর হয়। তবে কোনো আহত বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার নিউইয়র্কে গ্রেপ্তারের পর লুইসিয়ানায় অভিবাসন হেফাজতে রাখা হয় খলিলকে। এই গ্রেপ্তারের পর ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং নাগরিক স্বাধীনতার সমর্থকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে