হোম > বিশ্ব

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

আমার দেশ অনলাইন

মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। একই সঙ্গে হামলাকারীরা গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে একটি স্থানীয় উন্নয়ন সংস্থা।

শনিবার এক বিবৃতিতে কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কাডা) জানায়, শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের প্লাটো অঙ্গরাজ্যে এ হামলার ঘটনা ঘটে। সে সময় বন্দুকধারীরা নিয়মিত টহলে থাকা সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংস্থাটি জানায়, হামলার পর শুরু হওয়া গোলাগুলিতে ১২ জন নিরাপত্তা সদস্য এবং তাদের সঙ্গে নিজেদের সম্প্রদায় রক্ষায় যোগ দেওয়া আরও আটজন নিহত হন।

স্থানীয়দের ভাষায় ‘ব্যান্ডিট’ নামে পরিচিত অপহরণকারী সশস্ত্র গোষ্ঠীগুলো নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত মুক্তিপণের জন্য গণ-অপহরণ ও গ্রাম লুটের ঘটনা ঘটায়।

কাডা আরও জানায়, সেনাদের ওপর হামলার পর বন্দুকধারীরা পাশের একটি গ্রামে ঢুকে পড়ে এবং গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়। এতে আগে থেকেই ঝুঁকিতে থাকা গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বেড়েছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে বিভিন্ন নিরাপত্তা সংকটের মুখোমুখি। দেশটিতে উগ্র ইসলামপন্থি বিদ্রোহ মোকাবিলায় সেনাবাহিনী লড়াই চালিয়ে গেলেও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: এএফপি

এসআর

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আইআরজিসির ১৪ সৈন্য নিহত

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রের ৬১% মানুষ ইরানে হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করেন

মে দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ও অর্থনৈতিক বয়কট কর্মসূচি

যুদ্ধ ক্ষমতা আইনে আপত্তি ট্রাম্পের, বললেন সমালোচকরা দেশপ্রেমিক নয়

লেবাননের প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠকের আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরান যুদ্ধে ড্রোন-বিমান ও রাডারসহ যেসব সামরিক অস্ত্র হারাল যুক্তরাষ্ট্র

মমতাকে সরাতে মোদি-শাহের নজিরবিহীন নির্বাচন

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে বিপর্যস্ত ১৬ মার্কিন ঘাঁটি