হোম > বিশ্ব

ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ায় সৈন্যদের প্রশংসায় পাক সেনাপ্রধান

ঢাবি সংবাদদাতা

ভারতের বিরুদ্ধে প্রতিশোধ ও দেশটিকে কঠোর বার্তা দেওয়ায় ফ্রন্টলাইনের সৈন্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

ফিল্ড মার্শাল মুনির সীমান্তে (LoC) অবস্থানরত সৈন্যদের প্রশংসা করেছেন, ভারতের সঙ্গে যুদ্ধে 'নিরীহ প্রাণের প্রতিশোধ' নেওয়ার জন্য।

শনিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সাম্প্রতিক উত্তেজনার সময় ভারতের উসকানিমূলক আগ্রাসনের জবাবে সাহসিকতা ও দক্ষতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের প্রাণহানির প্রতিশোধ নেওয়ার জন্য ফ্রন্টলাইন সৈন্যদের প্রশংসা করেছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

ঈদুল আজহার দিনে নিয়ন্ত্রণ রেখার অগ্রভাগে মোতায়েন সৈন্যদের উদ্দেশ্যে জেনারেল মুনির বলেন, আপনারা সাহসিকতা ও কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের প্রাণহানির উপযুক্ত প্রতিশোধ নিয়েছেন।

সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, এই সফর শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে, যেখানে পাকিস্তানের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং মাতৃভূমির রক্ষার্থে শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের জন্য বিশেষ দোয়া করা হয়।

সেনাবাহিনীর প্রধান সৈন্যদের আত্মত্যাগের মনোভাবের প্রশংসা করে বলেন, ফ্রন্টলাইনে পরিবার থেকে দূরে ঈদ উদযাপন করা একটি মহৎ জাতীয় উদ্দেশ্য—যা হলো সারাবছর যেকোনো মূল্যে মাতৃভূমির প্রতিরক্ষা।

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র