হোম > বিশ্ব

তেহরানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের আকাশে ছোট ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর তেহরানসহ আরো কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে একাধিক স্থানে ছোট ড্রোন শনাক্ত হওয়ার পর বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাজধানীর পশ্চিম ও পূর্ব উভয় এলাকাতেই বিমান প্রতিরক্ষাব্যবস্থার শব্দ শোনা গেছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তবে ইরানি গণমাধ্যমগুলো পরে জানায় যে তেহরানে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করাটা একটি পরীক্ষার অংশ ছিল।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর একটি সূত্র এতে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

হরমুজে সম্ভাব্য অভিযানের লক্ষ্যে জাহাজ পাঠাচ্ছে জার্মানি

‘আমিই বস’: জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের বললেন ট্রাম্প

মোদি দেখতে দেবদূত হলেও বাস্তবে `টোটাল কিলার': ট্রাম্প

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত: জাতিসংঘ

বর্ণবাদের আগুনে পুড়ছে আয়ারল্যান্ড

যুক্তরাষ্ট্র-ইরান আনুষ্ঠানিক চুক্তি অনিশ্চিত, পোস্ট সরালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

জর্ডানে নথিবিহীন বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল: গালিবাফ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান