হোম > বিশ্ব

‘মোদির কাছে সংবাদ পৌঁছাতে তোকে বাঁচিয়ে রাখলাম’

কাশ্মীরে অতর্কিত হামলায় নিহত ২৬, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিতি জম্মু-কাশ্মীরের অনন্তনাগের পাহালগামে অতর্কিত হামলায় ২৬ নিহত ও ২০ জন আহত হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় নিহত ও আহতরা প্রায় সবাই পর্যটক।

নিহতদের একজন কর্ণাটিকের রাও, স্ত্রী পল্লবী ও ছেলে অভিজয়কে নিয়ে পহেলগামে গিয়েছিলেন। নিহতের স্ত্রী পল্লবী সংবাদ কর্মীদের বলেন, ‘আমাদের চোখের সামনেই আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে।’ তিনি আরো বলেন, তিনি তাকেও হত্যা করতে বলেছিলেন, যার জবাবে তারা বলেছিল যে, ‘নরেন্দ্র মোদীর কাছে সংবাদ পৌঁছাতে তোকে বাঁচিয়ে রাখলাম’।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার স্থানটি একটি বিস্তৃত তৃণভূমি। যেখানে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, হামলাস্থল ছিল পাহালগামের বৈসারান তৃণভূমিতে। সেখানে একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, ভারী অস্ত্রেসস্ত্রে সজ্জিতরা পাহাড়ের ওপরের তৃণভূমির গাছপালা আড়াল থেকে বেরিয়ে আসে। তারা ৪০ জনের একটি পর্যটক দলকে ঘিরে এলোপাতাড়ি গুলি শুরু করে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে। তিনি বলেছেন, ‘বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যে সব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়।’

হামলাকারী ও হামলার সুনির্দিষ্ট কারণ কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এমএস

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো