হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ায় হামলাকারী সেই বন্দুকধারী আসলেই পাকিস্তানি নাকি ভারতীয়

আতিকুর রহমান নগরী

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার পর সন্দেহভাজন হামলাকারীর জাতীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে—হামলাকারী কি পাকিস্তানি, নাকি ভারতীয়?

এই ঘটনার মধ্যেই ফিলিপাইনের অভিবাসন কর্তৃপক্ষ মঙ্গলবার নিশ্চিত করেছে যে সন্দেহভাজন বাবা ও ছেলে চলতি বছরের নভেম্বর মাসে প্রায় পুরো সময় ফিলিপাইনে অবস্থান করেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাবা ফিলিপাইনে প্রবেশ করেছিলেন “ভারতীয় নাগরিক” পরিচয়ে।

দেশটির অভিবাসন মুখপাত্র ডানা স্যান্ডোভাল জানান, ১ নভেম্বর তারা অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফিলিপাইনে প্রবেশ করেন। বাবা সাজিদ আকরাম নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে উপস্থাপন করেন। ছেলে নাভিদ আকরাম ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল দক্ষিণাঞ্চলীয় শহর দাভাও। ২৮ নভেম্বর তারা ফিলিপাইন ত্যাগ করে আবার সিডনির উদ্দেশে রওনা হন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনানুষ্ঠানিক আলোচনায় সন্দেহভাজন হামলাকারীকে “পাকিস্তানি” বলে উল্লেখ করা হলেও এখন পর্যন্ত কোনও সরকারি নথি বা বিবৃতিতে তাকে পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়নি।

অস্ট্রেলিয়ার সরকার থেকে বলা হয়েছে, বাবা ফিলিপাইনে প্রবেশের সময় ভারতীয় নাগরিক পরিচয় ব্যবহার করেছিলেন । ছেলের অস্ট্রেলিয়ান নাগরিকত্ব রয়েছে। পাকিস্তানি নাগরিকত্বের বিষয়ে এখনো কোনও প্রমাণ বা সরকারি স্বীকৃতি নেই

দেশটির পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দু’জন ব্যক্তি হলেন বাবা ও ছেলে। বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়নের ভাষ্য অনুযায়ী, হামলাকারী বাবা ছিলেন ৫০ বছর বয়সী এবং ছেলে ২৪ বছর বয়সী।

দেশটির কর্তৃপক্ষ আরো জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য, পারিবারিক পটভূমি এবং নাগরিকত্ব সংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলাকারীর জাতীয় পরিচয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন চাপেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল: কাটজ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহায়তা দেয় স্টারলিংক: নাফতালি বেনেট

ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চয়তা চায় উপসাগরীয় দেশগুলো

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ডেমোক্রেটিক পার্টির নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত মামদানি

ব্রিটেনের প্রতি পাঁচ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ