হোম > বিশ্ব

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। তবে তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। এর প্রভাবে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমেছে।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ২৫ ডলার ১২ সেন্টে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩০ ডলার ৪০ সেন্টে।

মঙ্গলবার সোনার দাম এক পর্যায়ে প্রতি আউন্স ৪ হাজার ১০০ ডলার ৪৯ সেন্ট পর্যন্ত উঠেছিল। তবে বুধবার তেলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব সমুদ্রবন্দর ঘিরে নৌ অবরোধ পুনর্বহাল করেন এবং তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। এ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরো বেড়েছে।

সূত্র: রয়টার্স

আরএ

ইরান নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক ডাকলেন ট্রাম্প

হরমুজের বিকল্প পথ খুলতে জোটসঙ্গীদের নিয়ে কাজ করছে ফ্রান্স

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলি নাগরিকের সাড়ে ১৩ বছরের কারাদণ্ড

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার প্রস্তাবের নিন্দা জানাল বার্নি স্যান্ডার্স

ফিলিস্তিনি কর্মকর্তা ও পিএলও সদস্যদের ভিসায় ফের কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

এবারও মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

চীনের শান্তি পরিকল্পনায় ইরানের সমর্থন

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট থাচির ২৫ বছরের কারাদণ্ড

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রেসিডেন্টকে মালয়েশিয়ায় আমন্ত্রণ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র