হোম > বিশ্ব

মানসিক স্বাস্থ্যঝুঁকিতে লেবাননের ৭ লাখ ৭০ হাজার শিশু: ইউনিসেফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশে চলমান সংঘাত এবং ব্যাপক বাস্তুচ্যুতির কারণে লেবাননের কয়েক লাখ শিশু দীর্ঘস্থায়ী মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, ৭ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু ‘সহিংসতা, ক্ষয়ক্ষতি এবং বাস্তুচ্যুতির শিকার হয়ে তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদের বলেন, ‘জরুরি সহায়তা ছাড়া তাদের এই মনস্তাত্ত্বিক ক্ষত বছরের পর বছর ধরে বয়ে বেড়াতে হতে পারে, যা কেবল তাদের সুস্থতাকেই নয়, তাদের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে।’

বেইগবেদের আরো বলেন, ‘শিশুদের যখন শ্রেণিকক্ষে ফেরা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা, তখন তাদের হত্যা ও আহত করা হচ্ছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান