হোম > বিশ্ব

আমাদের হাত ট্রিগারের ওপরেই রয়েছে: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্কতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানে সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল। তবে সতর্ক করে বলেছে, ইরানের হাত ‘বন্দুকের ট্রিগারেই রয়েছে।’

যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, ‘পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে, এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয়... আমাদের হাত ট্রিগারের ওপরেই রয়েছে এবং শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্যতম ভুল হলেও তার জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরাইল। যুদ্ধের প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

ইরানের জনগণের আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানিয়ে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ‘এখন আমরা ইরানের মহান জাতিকে এই সুসংবাদ দিচ্ছি যে, যুদ্ধের প্রায় সকল লক্ষ্য অর্জিত হয়েছে এবং আপনাদের সাহসী সন্তানেরা শত্রুকে ঐতিহাসিক অসহায়ত্ব ও স্থায়ী পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে।’

তেহরান নিশ্চিত করেছে, আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে দু’পক্ষের আলোচনা অনুষ্ঠিত হবে এবং তা দুই সপ্তাহ ধরে চলবে।

একে ‘রণক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে ইরান বলেছে, যদি এই আলোচনায় যুদ্ধবিরতি একটি চূড়ান্ত রাজনৈতিক সাফল্যে পরিণত হয়, তবে তারা ‘মহান ঐতিহাসিক বিজয়’ উদযাপন করবে। অন্যথায় তাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।

সূত্র: এনডিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান: শাহবাজ

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ, ঘুরিয়ে দেওয়া হলো ৫ ফ্লাইট

দিল্লিতে গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি-মসজিদ

হরমুজের কাছে জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত

মহাকাশে নিরাপত্তা জোরদারে নতুন সামরিক স্কোয়াড্রন গড়ল যুক্তরাজ্য

মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু, আলোচনায় যারা

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি

গাজাগামী ফ্লোটিলায় নির্যাতনে বেন-গভিরসহ ইসরাইলিদের বিরুদ্ধে মামলা