হোম > বিশ্ব

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

আমার দেশ অনলাইন

স্মার্টফোন ব্যবহার বন্ধ করছেন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মচারীরা। বুধবার আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এ বিষয়ে এক আদেশ জারি করেন। আদেশে ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

সব সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে একটি চিঠি গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সর্বোচ্চ আদালত কোনো সাড়া দেয়নি।

চিঠিতে বলা হয়, ‘নিজ নিজ প্রদেশের সব বিভাগীয় প্রধানকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন তাদের উচ্চপদস্থ বা নিম্নপদস্থ সব কর্মচারীকে জানিয়ে দেন, আগামী ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

চিঠিতে সামরিক ও বেসামরিক বিভাগের সব কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শুধু সর্বোচ্চ নেতাই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দিতে পারবেন।

এই সিদ্ধান্তের বিষয়ে আফগান সরকারের দুজন মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে তারা এতে কোনো সাড়া দেননি।

সূত্র: ডন

আরএ

নেতানিয়াহুর বিমান নামবে না নিউইয়র্কে, মামদানির হুমকিতে আতঙ্ক

হাতে লেখা চিঠি পাঠিয়ে আইআরজিসিকে যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক হুমকি, জাতিসংঘে কঠোর সমালোচনা

যুক্তরাষ্ট্রের ঘাঁটির কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার: সিরিয়ার প্রেসিডেন্ট

ভোটার তালিকা সংশোধন নিয়ে ব্যাখ্যার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

ইসরাইলের আকাঙ্ক্ষা শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়: জর্ডানের রাজা

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, হরমুজ খোলার শর্ত দিল তেহরান

ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে দ্বিরাষ্ট্রীয় সমাধানে কানাডার দৃঢ় সমর্থন

কূটনৈতিক উপায়ে উপসাগরীয় সংকট সমাধান করা সম্ভব: কাতারের আমির