হোম > বিশ্ব

যে কারণে জেলেনস্কির প্রতি হতাশ ট্রাম্প

আতিকুর রহমান নগরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৈরি খসড়া শান্তি প্রস্তাবটি জেলেনস্কি এখনো পড়েননি, এজন্য তিনি হতাশ। খবর সংবাদমাধ্যম তাসের।

ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি এখনো প্রস্তাবটি পড়েননি বলে আমি কিছুটা হতাশ।’ ট্রাম্পের দাবি, ইউক্রেনের জনগণ তার প্রস্তাব পছন্দ করেছে।

তবে ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, জেলেনস্কি আসলে ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতাটি মেনে নিতে রাজি কি না, তা তিনি নিশ্চিত নন। তিনি এও বলেন, জেলেনস্কি কেন প্রস্তাবটির বিস্তারিত পর্যালোচনা করেননি তা ব্যাখ্যা করা প্রয়োজন।

এর আগে গত নভেম্বর মাসে ওয়াশিংটন ইউক্রেন সংকট সমাধানে ২৮ দফার একটি পরিকল্পনা প্রস্তাব করে। এই নথি কিয়েভ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে অসন্তোষ তৈরি করে এবং তারা এর সংশোধন চান। এরপর ২৩ নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে এ বিষয়ে পরামর্শ বৈঠকও অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শান্তি পরিকল্পনার প্রাথমিক খসড়াটি সংশোধন করা হয়েছে, যাতে মস্কো ও কিয়েভ উভয়ের অবস্থান বিবেচনায় নেয়া হয়েছে এবং এতে কেবল কিছু অমীমাংসিত বিষয় বাকি আছে। পাশাপাশি তিনি জানান, দফা সংখ্যা কমিয়ে ২২ করা হয়েছে।

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু