হোম > বিশ্ব

মোদির অভূতপূর্ব সমর্থনে উচ্ছ্বসিত নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

বেনিয়ামিন নেতানিয়াহু ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি

ইসরাইলের একমাত্র শক্তিশালী বন্ধু দেশ আমেরিকাই—মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের এমন দাবি খারিজ করে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।

তিনি জানিয়েছেন, এই দাবি সঠিক নয়। আমেরিকার বাইরেও ইসরাইলের অনেক শক্তিশালী বন্ধু রয়েছে এবং তার মধ্যেিএকটি হলো ভারত।

রোববার ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্টের মন্তব্য প্রসঙ্গে কথা বলেন নেতানিয়াহু। সেখানে আমেরিকা বাদে শক্তিশালী বন্ধু দেশ হিসেবে তিনি একমাত্র ভারতের নাম আলাদা করে উল্লেখ করেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমাদের আরো অনেক বন্ধু আছে। যেমন—ভারত নামের একটি ছোট দেশ, যাদের জনসংখ্যা ১৪০ কোটি। আমরা সেখান থেকে অভূতপূর্ব সমর্থন পাই।’

তিনি আরো জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্টকে তিনি শ্রদ্ধা করলেও তার সব কথা মেনে নিতে পারছেন না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ যাবৎকালের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু বলেন, ভারত থেকে আসা এই অভূতপূর্ব সমর্থনের প্রতিফলন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, যা তাকে অভিভূত করেছে।

তিনি স্বীকার করেন, কিছু দেশে সামাজিক মাধ্যমে ইসরাইল-বিরোধিতা এখন ‘ফ্যাশনে’ পরিণত হয়েছে। তবে ওই সব দেশের নেতারাই আবার ফোন করে তার নীতিকে সমর্থন জানিয়েছেন।

তার ভাষায়, ‘সম্পর্কগুলো বাইরে থেকে যেমন মনে হয়, আসলে তেমন নয়। আমাদের অনেক বন্ধু আছে।’

উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে হাত মিলিয়ে গত ফেব্রুয়ারিতে ইরানে যৌথ আক্রমণ করেছিল আমেরিকা। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয় এবং এর পরেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়।

আপাতত আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে ইরানের অন্যতম শর্ত হলো লেবাননে ইসরাইলের আগ্রাসন বন্ধ করা। সেখানে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ইসরাইলি বাহিনী। ইসরাইলের এই আগ্রাসী নীতি আমেরিকা-ইরানের সমঝোতার পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিল। লেবাননে হামলার জন্য ট্রাম্পও নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বলেছিলেন। একাধিকবার আমেরিকার এমন প্রকাশ্য সমালোচনার কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হয়।

এই পরিস্থিতির মধ্যে গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। আগামী সপ্তাহে তিনি হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এএম

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ২৬৪২

ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

ইউক্রেনে আরো ৩ লাখ সেনা মোতায়েন করবে রাশিয়া, দাবি জেলেনস্কির

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ হিতে বিপরীত হবে: ইরানের স্পিকার

বিমানের রুট বদলে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে পরীক্ষা

‘অর্থনৈতিক যুদ্ধ চললে এক ফোঁটা তেলও হরমুজ পার হবে না’

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র