হোম > বিশ্ব

আরও ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে, জানালো ইসরাইল

আমার দেশ অনলাইন

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আরও এক দফা ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার বিষয়টি শনাক্ত করেছে। তাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলার আশঙ্কায় ইসরাইলের মধ্যাঞ্চলে সাইরেন বাজানো হতে পারে।

এদিকে, ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার কারণে শুক্রবার সারাদিন ইসরায়েলজুড়ে অন্তত ১০ বার বিপৎসংকেত (সাইরেন) বাজাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি লেবাননের প্রতিরোধকামী গোষ্ঠী হিজবুল্লাহর লাগাতার রকেট হামলায় উত্তর ইসরাইলেও বারবার সাইরেন বেজেছে।

ইরানের ছোড়া এসব নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা সেভাবে না ঘটলেও, ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার কারণে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্রের টুকরো বা ধ্বংসাবশেষ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ‘খুব কাছে’ আছড়ে পড়েছে।

ধ্বংসাবশেষটি যেখানে পড়েছে, সেই আল-আকসা মসজিদটি বর্তমানে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ অন্যায়ভাবে বন্ধ করে রেখেছে। ইসরাইলের বাধা দেওয়া এই ধ্বংসাবশেষ পড়ার কারণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল–জাজিরা

যুদ্ধের মধ্যেই ইরানের ভেতরে বাড়ছে সশস্ত্র হুমকি

ইসরাইলকে অস্ত্র সরবরাহের মামলা খারিজ চায় জার্মানি

স্কুলে ফেরার প্রথম দিনেই ইসরাইলি হামলায় নিহত ৮ বছরের ফিলিস্তিনি শিশু

মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধের বাস্তবতা তৈরি, নতুন নিরাপত্তা প্রতিযোগিতার জন্ম

ইসরাইলি হামলায় লেবাননে ৮০০ শিশু নিহত, বাস্তুচ্যুত ৩৬০০০০

ফিলিস্তিনের পক্ষে কথা বলাই যখন কঠিন, বিভাজনে তীব্র মানসিক সংকট

লেবাননে ইসরাইলি হামলায় ৬ মাসে নিহত ৪৩৬২

নারীদের সরিয়ে পুরুষদের দায়িত্ব, বিক্ষোভে বন্ধ আইফেল টাওয়ার

ফিলিস্তিনের অস্তিত্ব, অদৃশ্যতা ও রাজনৈতিক কর্তৃত্বের সংকট

ইসরাইলের খেলায় খেলছে যুক্তরাষ্ট্র, ইরানকে হারাতে খুঁজছে নতুন কৌশল