হোম > বিশ্ব

থাই-কম্বোডিয়া সীমান্তে নিহত বেড়ে ৯৬

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সীমান্ত সংঘাত ১৮তম দিন পার করেছে বৃহস্পতিবার। সংঘাতে উভয়পক্ষের ৯৬ জন প্রাণ হারান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাম্পুচিয়া প্রেস কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তে মিঞ্চে প্রদেশের একটি গ্রামে কামানের গোলাবর্ষণ করেছে। এতে নিহত হন কম্বোডিয়ার বেসামরিক এক নাগরিক।

সংবাদ সংস্থার মতে, কম্বোডিয়ার জাতীয় পরিষদ থাইল্যান্ডের এই হামলাকে ‘নৃশংস ও অমানবিক’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

ডেইলি নেশন থাইল্যান্ডের মতে, থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়া থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে অবস্থিত একটি গ্রামে বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে, যার ফলে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে ২৩ থাই সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন। আর বেসামরিক নাগরিক নিহত হন ৪১ জন।

এদিকে, কম্বোডিয়ায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ধ্বংস করেছে থাইল্যান্ড। এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সারা বিশ্বের অনুসারীদের অনুভূতিকে আঘাত করে এবং এমন ঘটনা ঘটা উচিত নয়।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর