হোম > বিশ্ব

হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান

আমার দেশ অনলাইন

দক্ষিণ উপকূলবর্তী জলসীমার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগর ও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করা হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডের দেওয়া বিবৃতিতে বলা হয়, তারা আরব উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিজুড়ে বিস্তৃত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো জলসীমাকে ইরানের জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এই অঞ্চলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির উৎসে পরিণত করা।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখার অপেক্ষায় আছে। তেহরান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই পানিপথে ‘শত্রুর অপব্যবহার’ নির্মূল করবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: গালফ নিউজ

আরএ

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে