হোম > বিশ্ব

ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের চারদিন পর বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে একটি শহরে ধ্বংসস্তূপের নিচে থেকে এক ব্যক্তি ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। এদিকে, গত সপ্তাহের জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ৪৫০ ছাড়িয়ে গেছে।

ভূমিকম্পের প্রায় চার দিন পর ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দলগুলো কারাবালেদায় জীবিতদের সন্ধান পায়।

দেশটির অন্তর্বর্তীকালীন ডেলসি রদ্রিগেজ ধ্বংসস্তূপ থেকে এখনো জীবিতদের উদ্ধার করার জন্য উদ্ধারকারীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আজ আমরা এমন মানষকে উদ্ধার করেছি যারা এখনো জীবিত, এবং তাই এই প্রচেষ্টা স্থগিত করা হবে না। আমরা সবসময় আশা ধরে রাখি।’

অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিকে নাড়িয়ে দেওয়া চলমান এই বিপর্যয়ের মধ্যে উদ্ধার অভিযানটি আশার আলো দেখিয়েছে। কিন্তু এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয় কেন ইউরোপের ক্ষতির কারণ হতে পারে

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠক শিগগিরই: ট্রাম্প

‘যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্র’

এল-সাইদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের কোনো প্রমাণ নেই

ইউরোপে তরুণদের চেয়ে আট গুণ বেশি সম্পদ বয়স্কদের

১৬ দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি যুক্তরাজ্যের

বিয়ে নিয়ে পুরোনো অভিযোগে বিরক্ত ও ক্ষুব্ধ ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের