হোম > বিশ্ব

বিশ্ববাজারে ৬ শতাংশ বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর তিনি এ ঘোষণা দিলেন। তার এই ঘোষণায় তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা।

বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৫ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

তবে ১ দশমিক ৬ শতাংশ কমেছে ইউরোপীয় শেয়ারের দর।

এরআগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা ও বাণিজ্য নিষেধাজ্ঞা পুনর্বহালের পর বিশ্ববাজারে বুধবার তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে যায়। মঙ্গলবারও তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল।

ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটের মহাসচিব মার্ক রুত্তের পাশে বসে ট্রাম্প বলেন, ‘আমার মতে, এটা (সমঝোতা স্মারক) শেষ হয়ে গেছে। আমার কাছে এটা শুধু সময়ের অপচয়।’

সূত্র: আনাদোলু/আল জাজিরা

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স