হোম > বিশ্ব

কাশ্মীর উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনার হাতে আটক বিএসএফ জওয়ান

স্টাফ রিপোর্টার

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওকাণ্ড নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানি সেনার হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর এক জওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অভ্যন্তরে চলে গিয়েছিলেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গেই তাকে আটক পাকিস্তানি রেঞ্জার্স সেনারা। ঘটনাটি ঘটেছে বুধবার।

ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানি সেনার সঙ্গে বিএসএফ এরই মধ্যে পতাকা বৈঠকে বসেছে বলেও দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এর জেরে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং। তিনি ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত ছিলেন। সূত্র: ইকোনমিক টাইমস

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী