হোম > বিশ্ব

রিয়াদ বিমানবন্দর আরো ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ আরো ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা যাচাই ও ক্ষয়ক্ষতি মূল্যায়নের অংশ হিসেবে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বিমানবন্দরের রাডার ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরই পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে জেদ্দা, মদিনা ও দাম্মামগামী এবং সেখান থেকে ছেড়ে আসা ফ্লাইটগুলোর ওপরও।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে নির্ধারিত ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে রিয়াদ বিমানবন্দরে আসা-যাওয়ার ক্ষেত্রে শত শত ফ্লাইট এরই মধ্যে বাতিল অথবা বিলম্বিত হয়েছে।

কর্তৃপক্ষ বিমানবন্দরের ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তা যাচাই অব্যাহত রেখেছে। ফলে রিয়াদ বিমানবন্দরে কবে নাগাদ স্বাভাবিক কার্যক্রম শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: জিও নিউজ

আরএ

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে এত বিতর্ক কেন

এক দ্বীপেই কচ্ছপ ১ লাখ ৮০ হাজার

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

ক্যানসারের যেসব লক্ষণ উপেক্ষা করলে বাড়ে স্বাস্থ্যঝুঁকি

প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর খোঁজ নেই পিটিআই নেতা সোহেল আফ্রিদির

সিইসির অপসারণ চেয়ে প্রস্তাব উত্থাপন হচ্ছে কেরালার বিধানসভায়

খাদ্যপণ্যের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে হালাল অর্থনীতি

ককরোচ পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ধ্রুব

মার্কিন নিষেধাজ্ঞায় ধ্বংসের ঝুঁকিতে আন্তর্জাতিক অপরাধ আদালত