হোম > বিশ্ব

ভারতে স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ, গোপনীয়তা নিয়ে বিতর্ক

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের স্মার্টফোন নির্মাতাদের সমস্ত নতুন স্মার্টফোন ডিভাইসে রাষ্ট্রীয় মালিকানাধীন সাইবার নিরাপত্তা অ্যাপ প্রিলোড করতে বলেছে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সরকারি এই অ্যাপটি ডিফল্ট হিসেবে থাকার কারণে এটি কখনোই ডিলিট বা মুছে ফেলা যাবে না। তবে এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হওয়ায় বিতর্ক দেখা দিয়েছে।

টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের স্মার্টফোন কোম্পানিগুলোকে ‘সঞ্চার সাথী’ নামের এই নতুন অ্যাপটি মোবাইল ফোনে আগে থেকেই ইনস্টল করা আছে কি না তা নিশ্চিত করতে ৯০ দিনের সময় দিয়েছে সরকার। একই সঙ্গে ব্যবহারকারীরা যেন অ্যাপটিকে নিষ্ক্রিয় করতে না পারেন সেই নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপটি সাইবার হুমকি প্রতিরোধে সহায়তা করবে এবং হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ট্র্যাক ও ব্লক করতে ব্যবহার করা হবে।

কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক তরুণ পাঠক জানিয়েছেন, “সরকারের এমন অনুরোধ প্রত্যাখ্যানের ইতিহাস রয়েছে অ্যাপলের।” তিনি আরও বলেন, “অ্যাপল খুব সম্ভবত একটি মধ্যম পথ খুঁজবে—যেখানে বাধ্যতামূলক প্রি-ইনস্টলের পরিবর্তে আলোচনা সাপেক্ষে ব্যবহারকারীদের অ্যাপটি ইনস্টল করার একটি বিকল্প প্রস্তাব করা হতে পারে।”

তবে অ্যাপল, গুগল, স্যামসাং ও শাওমি—কোনো কোম্পানিই সরকারের এই নির্দেশনা সম্পর্কে এখনো কোনো মন্তব্য জানায়নি।

ঘণ্টা চুক্তিতে ‘প্রেমিক ভাড়া’, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নারীদের নতুন ট্রেন্ড

ট্রাম্পের দৃষ্টি কেন ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে

ফিলিস্তিনি চিকিৎসককে অবিলম্বে মুক্তির দাবি মার্কিন আইনপ্রণেতার

নৌ-কমান্ডারসহ ৪ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করল ইরান

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৪৫৬১

হরমুজে দুই ট্যাংকার ও জর্ডান-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা