হোম > বিশ্ব

পাকিস্তানে ট্রেনে হামলা বিচ্ছিন্নতাবাদীদের, উদ্ধারে গিয়ে নিহত ৬ সেনা

আমার দেশ ডেস্ক

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বোলানে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অস্ত্রধারীরা এক যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে। মঙ্গলবার এ হামলায় ট্রেনটিতে থাকা ৪৫০ যাত্রীকে জিম্মি করে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদীরা। হামলার সময় সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

৯ বগির জাফর এক্সপ্রেস নামের এ ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থাকা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল।

বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি-বিএলএ হামলার জন্য দায় স্বীকার করেছে। বিএলএর বিবৃতিতে জানানো হয়, জিম্মিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছে। কোনো ধরনের অভিযানের চেষ্টা করা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে।

বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তারা প্রথমে ট্রেনের লাইন বোমা মেরে উড়িয়ে দেয়, এরপর দূরবর্তী সিবি জেলায় ট্রেনটিতে হামলা চালায়। তাদের দাবি ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

পাকিস্তানি পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। পুলিশ আরো জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনটি পাহাড়ি এলাকার একটি সুড়ঙ্গের সামনে আটকে রয়েছে, যেখানে সন্ত্রাসীদের গোপন আস্তানা থাকার সম্ভাবনা রয়েছে এবং তারা হামলার পরিকল্পনা করতে সুবিধা পায়।

দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে। সন্ত্রাসীরা অভিযোগ করে আসছে, সরকার ও বিদেশি কোম্পানিগুলো প্রদেশের প্রাকৃতিক সম্পদ লুট করছে, অথচ স্থানীয় জনগণের ভাগ্যে উন্নতি আসছে না। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা বেড়েছে।

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে