ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, ইরানিরা যুক্তরাষ্ট্রকে একেবারেই বিশ্বাস করে না। আর এই অবিশ্বাসের উৎস হলো ঐতিহাসিক ঘটনা ও বাস্তবতা। এ বিষয়ে তিনি গত বছরের ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করেন।
চলমান যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তেহরানকে নেতৃত্ব দেওয়ার জন্য গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়। এই পরিষদের একজন মোহসেনি এজেই।
তিনি দাবি করেন, চলমান যুদ্ধে ইরান ‘শত্রুদের শিরশ্ছেদ’ করতে এবং আগ্রাসনকারীদের ‘হাত কেটে’ ফেলতে সফল হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ