হোম > বিশ্ব

ইরানের আরাক ও নাতাঞ্জ পারমাণবিক চুল্লিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি সংগৃহীত

ইরানের আরাক ও নাতাঞ্জ পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবৃতিতে দাবি করা হয়, আরাক পারমাণবিক চুল্লির প্লুটোনিয়াম উৎপাদনের জন্য নির্ধারিত অংশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যাতে চুল্লিটি পুনরায় চালু করে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা না যায়।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের একটি পারমাণবিক চুল্লির কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে। তবে চুল্লিটি সরাসরি আক্রান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই চুল্লিটি তেহরান থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এই চুল্লিটি এমনভাবে তৈরি যে এটি উচ্চক্ষমতাসম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।

ইসরাইলের সামরিক বাহিনী আলাদা এক ঘোষণায় বলেছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি তাদের ভাষ্যমতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো।

আইডিএফ বলছে, ‘এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়, এবং সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।’

নাতাঞ্জে এর আগেও হামলা হয়েছে। এই সপ্তাহের শুরুতে, বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বিবিসিকে বলেছেন যে, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার