হোম > বিশ্ব

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রের হাতে আটক ইরান ও পাকিস্তানের নাবিকেরা

আমার দেশ অনলাইন

অবশেষে দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রের হাতে আটক পাকিস্তান ও ইরানের নাবিকেরা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এ কথা জানিয়েছেন। তিনি জানান, সিঙ্গাপুরের নিকটবর্তী জলসীমায় আটকে পড়া ২০ ইরানি ও ১১ পাকিস্তানি নাবিককে দেশে ফেরানোর কাজ সফল হয়েছে।

দার বলেছেন, শুক্রবার ইসলামাবাদগামী একটি ফ্লাইটে ওঠার আগে নাবিকদের সিঙ্গাপুর থেকে বিমানে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দার লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গভীর সমুদ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক জাহাজে থাকা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের ২০ নাগরিকের পাশাপাশি ১১ পাকিস্তানি নাগরিককে সিঙ্গাপুরের মাধ্যমে দেশে ফেরাতে আমরা সফল হয়েছি।’

তিনি আরো জানান, ‘সবাই সুস্থ ও মানসিকভাবে সতেজ আছেন। বিদেশে থাকা পাকিস্তানিদের বিশেষ করে যারা দুর্দশার মধ্যে আছেন, তাদের কল্যাণ ও মঙ্গল আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত

ইমরান-বুশরাকে নির্জন কারাবাসে রাখা যাবে না, পত্রিকা ও বই দেওয়ার নির্দেশ

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিদায়, মোতায়েন হচ্ছে ইউরোপীয় বাহিনী

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের কেন্দ্র হচ্ছে ওয়াখান করিডর

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স

ঢাকার সঙ্গে সম্পর্কের আস্থা পুনর্গঠনে দিল্লিকে পরামর্শ ভারতের সাবেক জেনারেলের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র