হোম > বিশ্ব

হাসপাতালে ইরানের হামলা অপরাধের শামিল: ইসরাইলি মন্ত্রী

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ইচ্ছাকৃত ও অপরাধ হিসেবে বর্ণনা করেছেন ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। খবর টাইমস অব ইসরাইলের।

শারেন হাসকেল বলেন, যে হাসপাতালে ইরান হামলা চালিয়েছে তা কোনো সামরিক ঘাঁটি নয়। বরং এটি একটি হাসপাতাল।

সোরোকা হাসপাতালটি ইসরাইলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র বলেও জানান তিনি।

পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে হাসপাতালের ভেতরের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে।

হাসকেল বলেন, ‘বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা প্রতিক্রিয়া জানানো উচিত।’

বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সোরোকা হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। এই হাসপাতালটিতে গাজা যুদ্ধে আহত সেনাদের চিকিৎসা দেওয়া হতো।

এর আগে ১৭ই জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরাইল হামলা চালিয়েছিল।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার