হোম > বিশ্ব

পাকিস্তানে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করতে বিল উত্থাপন

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করতে পাকিস্তানের সিনেটে একটি বিল উত্থাপন হয়েছে। সোমবার একথা জানায় সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সিনেটর সারমাদ আলী ও মাসরুর আহমদ এই বিল উত্থাপন করেন। একে অনলাইনে শিশু নির্যাতন, সাইবার বুলিং এবং ক্ষতিকর বিষয় থেকে সুরক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিলটিতে আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। যেসব সামাজিক মাধ্যম অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার অনুমতি দেবে, তাদের ৫০ হাজার থেকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে। এছাড়াও, যারা অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট তৈরিতে সহায়তা করবে তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সামাজিক মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের সকল অ্যাকাউন্ট মুছে ফেলার দায়িত্ব পালন করবে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। এ বিষয়ে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নের ক্ষমতাও থাকবে তাদের হাতে।

ডিজিটাল নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এমন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। এরআগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার জন্য একই ধরনের বিল পাস করে।

সিনেটর সারমাদ আলী বলেছেন, ডিজিটাল যুগে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এটি সরকারের অগ্রাধিকার। এই বিলের মাধ্যমে অনলাইন ক্ষতির ঝুঁকি হ্রাস করা এবং শিশু ও অভিভাবকদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করাই লক্ষ্য। এতে শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত হবে।

আরএ

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে