হোম > বিশ্ব

কৃত্রিম বুদ্ধিমত্তায় দ্বিগুণ ঝুঁকিতে নারীরা, কিন্তু কেন

আতিকুর রহমান নগরী

ছবি: আনাদোলু এজেন্সি।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতিতে পুরুষদের তুলনায় নারীরা অনেক বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে একটি সাম্প্রতিক গবেষণা। প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা পুরুষদের তুলনায় ২০ শতাংশ কম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করেন। আর তাই কর্মক্ষেত্রে এআই–চালিত স্বয়ংক্রিয়তার কারণে তারা চাকুরি হারানোর দ্বিগুণ ঝুঁকিতে রয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বুধবার জানিয়েছে, প্রশাসন, বুককিপিং, ক্যাশিয়ার, অফিস সহায়তাকর্মী—যেসব চাকরি নারী–প্রধান, সেগুলোই সবচেয়ে বেশি অটোমেশনের ঝুঁকিতে রয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান ক্রেদরা পরিচালিত এআই জেন্ডার গ্যাপ রিপোর্টে দেখা গেছে, বিশ্বব্যাপী এআই–সম্পর্কিত প্রতিভার ভাণ্ডারে মাত্র ২২ শতাংশ নারী। ফলে ভবিষ্যতের এআই–নির্ভর চাকরির বাজারেও নারীরা বড় ধরনের বৈষম্যের মুখোমুখি হতে পারেন।

প্রযুক্তিখাতে নারীদের প্রবেশে কাজ করা সামাজিক উদ্যোগ সুপারমমস সতর্ক করে বলেছে, এই বৈষম্য “নারীদের পিছিয়ে পড়ার বাস্তব ঝুঁকি” তৈরি করছে।

সংস্থার প্রতিষ্ঠাতা হিদার ব্ল্যাক বলেন, এআই–এর উত্থানে বিশেষত মায়েদেরই বেশি মূল্য দিতে হতে পারে। তিনি বলেছেন, ‘আমরা এআই ব্যবহার করি বা না করি—এটি আমাদের ভবিষ্যতের অংশ হয়ে যাচ্ছে। তাই প্রযুক্তি বুঝে নেওয়া এবং এর সর্বোচ্চ ব্যবহার শেখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সূত্র: আনাদোলু এজেন্সি

হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান

ইরান যুদ্ধের জন্য অনুমোদনের প্রয়োজন নেই: কংগ্রেসকে ট্রাম্প

চার মিত্র দেশকে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলমান: ট্রাম্প

চীনের তেল টার্মিনালের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বেইজিংয়ের প্রতিবাদ

ইরানের ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

‘মাথার ওপর দিয়ে যাচ্ছিল ক্ষেপণাস্ত্র, ঘুমানো ছিল অসম্ভব’

আলোচনার জন্য নতুন যে শর্ত দিল ইরান

ইরানকে টোল দিলেই মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে চুক্তি না করাই ভালো: ট্রাম্প