হোম > বিশ্ব

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের কঠোর সমালোচনা জার্মানির

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। তিনি বলেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’। একই সঙ্গে এই সংঘাত বিশ্বজুড়ে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মের্জ বলেন, এই যুদ্ধ ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে উত্তেজনা বাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শুধু একটি ঐক্যবদ্ধ ইউরোপই উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর কার্যকরভাবে মোকাবিলা করতে পারে।

চ্যান্সেলর বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দুই দিন ধরে বৈঠক করেছি। ইরানের সংঘাত এবং সেখানে এই সম্পূর্ণ অপ্রয়োজনীয় যুদ্ধসহ আমাদের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’

তিনি আরো বলেন, ইউরোপকে অবশ্যই পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। মের্জ বলেন, ‘এই নতুন অর্থনৈতিক বাস্তবতা যতই কঠিন হোক না কেন, আমাদের তা মেনে নিতেই হবে।’

সূত্র: দ্য প্রিন্ট

আরএ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

কলকাতাজুড়ে পচা ডিমের নজিরবিহীন চাহিদা, কারণ শুনলে অবাক হবেন

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

বার্ড ফ্লুতে অ্যান্টার্কটিক দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা