হোম > বিশ্ব

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারের অভিযোগ একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় দু’জন নিহত হয়েছেন। গত সেপ্টেম্বরে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।

মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ড দাবি করেছে, এই সর্বশেষ হামলায় এমন একটি নৌকাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যেটি মাদক পাচারে জড়িত ছিল এবং একটি পরিচিত চোরাচালানের রুট ধরে যাচ্ছিল। এক বিবৃতিতে তারা জানায়, ‘এই হামলায় দুজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে।’

মার্কিন সামরিক বাহিনী সেপ্টেম্বরের শুরুতে ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সাথে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধে জড়িত আছে।

কিন্তু যে জাহাজগুলোতে তারা হামলা চালাচ্ছে সেগুলো মাদক পাচারের সাথে জড়িত এমন কোনো অকাট্য প্রমাণ দেয়নি মার্কিন প্রশাসন।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ