হোম > বিশ্ব

হামলা অব্যাহত থাকলে সমঝোতা স্মারক স্থগিতের হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্থগিতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরসিজি) এক বিবৃতিতে সতর্কবার্তা দিয়েছে।

বিবৃতিতে ইসলাবামাদ সমঝোতার পঞ্চম দফার কথা বিশেষভাবে উল্লেখ করেছে আইআরজিসি। এতে বলা হয়, সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা ইরানের হাতে রয়েছে। এখন থেকে লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি তার আগ্রাসন অব্যাহত রাখে, ইরান আরো কঠোরভাবে জবাব দেবে।

এতে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মনে রাখা উচিত যে যুদ্ধবিরতি লঙ্ঘন করা সমঝোতা স্মারকের পরিপন্থি। এর কারণে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যাবে।

ইরানের এই অনমনীয় অবস্থানের কারণে দুই দেশের মধ্যকার কূটনৈতিক প্রচেষ্টা এখন গভীর সংকটে পড়েছে। গত ১৭ জুন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এই সংঘাতের কারণে সেই যুদ্ধবিরতি চুক্তি এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার মুখে।

সূত্র: আলজাজিরা

আরএ

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৬ ফিলিস্তিনি

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

বিদেশি সাংবাদিকদের জন্য নেপালের নতুন নিয়ম

শত্রুপক্ষ ব্যর্থ, ইরানই বিজয়ী: আমির হাতামি

লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহপ্রধানের

যুদ্ধ সত্ত্বেও তেল রাজস্ব ও বাজেট লক্ষ্যমাত্রা অর্জন ইরানের

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার

ইমরানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মিয়াঁদাদ, জানালেন মুক্তির দাবি

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ