হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে সহায়তা পাওয়া অভিবাসীদের তালিকায় বাংলাদেশ, নেই ভারত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সহায়তা পাওয়া অভিবাসীদের তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, চীন, নেপালসহ শতাধিক দেশের অভিবাসী। তবে তালিকায় নেই ভারত।

তালিকায় অভিবাসীদের কল্যাণ ভাতা ও সহায়তা পাওয়ার হার তুলে ধরা হয়েছে। এতে বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে, যারা সহায়তা পান। ভারত এ তালিকায় নেই।

স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বহু দেশের তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় পাকিস্তান, ভুটান, চীন, বাংলাদেশ ও নেপালের মতো দেশের নাম রয়েছে এবং সেখানে দেখানো হয়েছে, এসব দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে কত শতাংশ কল্যাণভাতা ও সহায়তা পান।

ট্রাম্পের পোস্ট করা চার্টটিতে অভিবাসীদের জন্মভূমি এবং কত শতাংশ অভিবাসী পরিবার সহায়তা পাচ্ছে, তা দেখানো হয়েছে। তালিকায় রয়েছে--বাংলাদেশ (যেখানে ৫৪.৮ শতাংশ অভিবাসী পরিবার সহায়তা পায়), পাকিস্তান (৪০.২ শতাংশ), নেপাল (৩৪.৮ শতাংশ), চীন (৩২.৯ শতাংশ), ইসরাইল/ফিলিস্তিন (২৫.৯ শতাংশ), ইউক্রেন (৪২.৭ শতাংশ) ও ‘এশিয়া অনির্দিষ্ট’ শ্রেণিতে (৩৮.৮ শতাংশ)।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে প্রকাশিত দ্য হিন্দুর এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রধান অভিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে ভারতীয়-আমেরিকানদের পারিবারিক আয় সবচেয়ে বেশি। পিউ রিসার্চ সেন্টারের হিসাবে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী এশীয়দের মধ্যে ভারতীয়-আমেরিকানরা দ্বিতীয় বৃহৎ গোষ্ঠী, যারা মোট এশীয় জনসংখ্যার প্রায় ২১ শতাংশ।

সূত্র: দ্য হিন্দু

ইরান ইস্যুতে প্রশ্নবিদ্ধ ট্রাম্প

চুক্তি সম্পন্ন হওয়ায় ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, দাবি ট্রাম্পের

হামলা বাতিলের খবরে মার্কিন শেয়ারবাজারে বড় উত্থান

যে কারণে হাজার হাজার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছেন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির কাছাকাছি: ট্রাম্প

তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করল ইসরাইলি এমপি

‘ইরানে মার্কিন হামলায় যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে’

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

বিরল তাপমাত্রার রেকর্ড ও জলবায়ু পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর হুমকির সতর্কতা বিজ্ঞানীদের

ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি