হোম > বিশ্ব

জাতিসংঘের মহাসচিব নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক শক্তিগুলোর তীব্র বিরোধ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হয়েছে। বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাবে। তবে এখনো তার উত্তরসূরি চূড়ান্ত হয়নি। মহাসচিব নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের বিরোধ ও সমর্থন নির্বাচনের হিসাব জটিল করে তুলেছে।

নির্বাচনে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) প্রধান রেবেকা গ্রিনস্প্যান। ৫ নভেম্বরের গোপন ভোটাভুটিতে তিনি ১২টি সমর্থন পেয়েছেন। তার বিপক্ষে ভোট পড়ে তিনটি। তবে তার প্রার্থিতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আপত্তি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজা ও ইউক্রেন ইস্যুতে তার অবস্থানও ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে মতপার্থক্যের কারণ।

প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় চীন ও রাশিয়ার সমর্থন পাওয়া তার জন্য কঠিন হতে পারে।

এছাড়া গায়ানার ক্যারোলিন রড্রিগেস বিরকেট, অ্যান্টিগুয়া ও বারবুডার মারিয়া ফার্নান্দা এসপিনোসা, ইকুয়েডরের ইভোনে এ-বাকি, সংযুক্ত আরব আমিরাতের লানা নুসেইবেহ, তুরস্কের ফেরিদুন সিনিরলিওগলু এবং উগান্ডার ওলারা ওতুনুও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সাম্প্রতিক সময়ে আমিরাতের নুসেইবেহ ও তুরস্কের সিনিরলিওগলিওলুর প্রার্থিতা নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। নুসেইবেহের প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তার প্রার্থিতায় চীনের আপত্তি রয়েছে। অন্যদিকে সিনিরলিওগলুর বিরোধিতা করতে পারে গ্রিস।

জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট পেতে হবে এবং পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটোর মুখে পড়া যাবে না। এরপর সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের আর্থিক সংকট, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত এবং যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর চাপের কারণে এবারের নির্বাচন আগের তুলনায় বেশি জটিল হয়ে উঠেছে।

বছরের শেষ নাগাদ নতুন মহাসচিব নির্বাচিত না হলে জাতিসংঘের নেতৃত্বে সাময়িক শূন্যতা তৈরি হতে পারে। জাতিসংঘ সনদে এমন পরিস্থিতিতে স্বয়ংক্রিয় অন্তর্বর্তী উত্তরসূরির বিধান নেই। ফলে নেতৃত্ব ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নিরাপত্তা পরিষদসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আলাদা সিদ্ধান্ত নিতে হবে।

সূত্র: আলজাজিরা

আরএ

রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া

প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের

চীনকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন

কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হোসে মারিয়া নেভেস

হুথিদের দখলে বাব আল-মান্দেব প্রণালি

হালাল খাবার বিক্রিতে অস্বীকৃতি, লন্ডনে ভারতীয় রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ

‘তোমাদের খুঁজে বের করা হবে’, ২ মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

দক্ষিণ চীন সাগর নিয়ে মতপার্থক্য, চুক্তি চূড়ান্ত হয়নি আসিয়ান সম্মেলনে

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম