হোম > বিশ্ব

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানি সেনাদের হামলায় ২৩ আফগান সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দুইদিনের হামলায় চামান সীমান্তে তিনটি আফগান সামরিক চৌকি ধ্বংস হয়। পাকিস্তানের দাবি, আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেলুচিস্তানের চামান সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। খবর জিও নিউজের।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আফগানিস্তানের হামলা জবাব দেয় তারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ৪৫ মিনিট ধরে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত ছিল।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং সরাসরি গুলি চালানোর ভারী অস্ত্র ব্যবহার করে, যার ফলে তিনটি পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়। যারমধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল। এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

একটি সূত্র বলেছে, ‘সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়।’

প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক