হোম > বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১১

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ১০ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। এছাড়া শহরের আশপাশের এলাকায় আরও একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়া রাতে ৬৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৫১টি ড্রোন ছুড়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়া রাতে ৬৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৫১টি ড্রোন ছুড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাত ১টা ৪০ মিনিট থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ২টা ১০ মিনিট এবং ৩টা ১৫ মিনিটেও নতুন করে হামলা হয়। সাইরেন বাজতে শুরু করলে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য মাটির নিচের বাঙ্কারে চলে যায়।

এই হামলায় কিয়েভের অন্তত ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শহরের ঐতিহাসিক পোডিলস্কি এলাকায় চারটি ভবন রয়েছে।

উদ্ধারকাজ এখনো চলছে। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো।

রোববার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, ন্যাটো সম্মেলনের আগে রাশিয়া আবারও বড় ধরনের হামলা চালাতে পারে।

তিনি এই সপ্তাহে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

জেলেনস্কি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া আবার বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

গত সপ্তাহেও রাশিয়া কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছিল। সেই হামলায় ৩১ জন নিহত হয়েছিলেন। এটি ছিল চলতি বছরে কিয়েভে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

সূত্র: আলজাজিরা

আরএ

হামলায় সহায়তা না করলে ইরানকে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসেও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির