হোম > বিশ্ব

আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের নিউজ

ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে বন্ধ থাকার পর বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি খুলে দিয়েছে ইরান। বুধবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা একথা জানায়। খবর বার্তা সংস্থা মেহের নিউজের।

দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা জানায়, বেসামরিক বিমান চলাচল সমন্বয় কমিটির সিদ্ধান্ত এবং নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটি জানায়, দেশের সব বিমানবন্দর স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং জনসাধারণকে বিমান সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন ভোর চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যাত্রীদের সেবা প্রদান করবে।

তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশিক্ষণ এবং বিনোদনমূলক বিমান চলাচল স্থগিত থাকবে।

গত ১৩ জুন ইরানে ইসরাইলের আকস্মিক হামলার পর আকাশসীমা বন্ধ করে দেয় ইরান। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইল হামলা হামলা চালায়। আর তার জবাবে ইসরাইলে ইরানের পাল্টা বিমান হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হয়; যা এখনো বজায় রয়েছে।

এদিকে, সাম্প্রতিক হামলার জন্য ইসরাইল সরকার ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে ইরানের বিচার বিভাগের প্রতি নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার তেহরানে ইরানের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

খামেনি বলেন, ইরানে হামলার অপরাধে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আদালতেই আইনী পদক্ষেপ নিতে হবে। তার মতে, আইনী পদক্ষেপ নেওয়া এখন সবচেয়ে জরুরি।

আরএ

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে