হোম > বিশ্ব

যুদ্ধবিধ্বস্ত গাজায় ১৭০ চিকিৎসকের স্নাতক সম্পন্ন

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্নাতক সম্পন্ন করলেন ১৭০ জন চিকিৎসক। বৃহস্পতিবার গাজা সিটির আল-শিফা হাসপাতালের ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে স্নাতক সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি একসময় ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম হাসপাতাল ছিল।

ইসরাইলি হামলায় হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। হামলায় হাসপাতালের বেশিরভাগ ভবন ও সরঞ্জাম ধ্বংস হয়ে যায় অথবা অকেজো হয়ে পড়ে।

স্নাতকরা দুই বছরের অনাহার, বাস্তুচ্যুতি এবং গণহত্যার মধ্যে গাজার হাসপাতালে অবিরাম কাজ করেছেন এবং পাশাপাশি পড়াশোনা করেছেন। এরপর পরীক্ষা দেন। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন আহত, অথবা গ্রেপ্তার হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আবু আল-রেইশ এই অনুষ্ঠানকে ‘বোমাবর্ষণ, ধ্বংসস্তূপ এবং রক্তনদীর মধ্য দিয়ে’ স্নাতক ডিগ্রি অর্জন হিসেবে বর্ণনা করেছেন।

স্নাতকদের একজন ডঃ আহমেদ বাসিল বলেন, ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে সবচেয়ে কঠিন সময়ে উন্নত ডিগ্রি অর্জন একটি বার্তা পাঠিয়েছে, ফিলিস্তিনিরা জীবনকে ভালোবাসে এবং বৈজ্ঞানিক অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে যুদ্ধের সময় নিহত স্বাস্থ্যসেবা কর্মীদের ছবি সম্বলিত খালি চেয়ার রাখা ছিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড/আল জাজিরা

আরএ

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

দিল্লিতে ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অর্থনৈতিক অবরোধে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিই বেশি: আইআরজিসি

অর্থনৈতিক যুদ্ধ টাস্ক ফোর্স গঠন করল ইরান

কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত