হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর জিও নিউজের।

স্থানীয় সময় দুপুর ১২ টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বুযুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল তুলনামূলকভাবে অগভীর, মাত্র ২০ দশমিক ১ কিলোমিটার।

ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ‘সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ‘

সতর্কবার্তায় বলা হয়, ‘আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।

সুনামির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, আলাস্কার বাইরের অঞ্চলগুলোয় তাৎক্ষণিকভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।

১৯৬৪ সালের মার্চ মাসে এই অঙ্গরাজ্যে ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যা উত্তর আমেরিকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

২০২৩ সালের জুলাই মাসে আলাস্কা উপদ্বীপে ৭ দশকিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যদিও কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরএ

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে