হোম > বিশ্ব

যে ধূমকেতু আর দেখা যাবে না ১ লাখ ৭০ হাজার বছরে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আগামী দুই সপ্তাহ ধরে দক্ষিণ গোলার্ধের আকাশে দেখা যাবে একটি বিরল ধূমকেতু। এরপর দৃষ্টির আড়ালে চলে যাবে এক লাখ ৭০ হাজার বছরের জন্য।

নিউজিল্যান্ডের অকল্যান্ডের তে হোয়াতু স্টারডোমের জ্যোতির্বিজ্ঞানী জশ আওরাকি বলেন, এই ধূমকেতুটি উত্তর গোলার্ধে ভ্রমণ করছিল, কিন্তু এটি সূর্যকে প্রদক্ষিণ করে এখন দক্ষিণে দৃশ্যমান হয়েছে।

আওরাকি বলেন, ধূমকেতুটি বেশ উজ্জ্বল, তবে এটি দেখার জন্য বাইনোকুলার, টেলিস্কোপ বা ক্যামেরার প্রয়োজন হবে।

তিনি বলেন, ‘এটি খালি চোখে দেখার মতো উজ্জ্বল নয়... তবে এটির ছবি তোলা বেশ সহজ।’

আওরাকি বলেন, আগামী দুই সপ্তাহে ধূমকেতুটির উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে যারা ধূমকেতুটি দেখতে চান, তাদের সূর্যাস্তের ঠিক পরে পশ্চিম দিগন্তের এমন একটি স্থান খুঁজে নিতে হবে, যাতে দৃষ্টিপথে কোনো বাধা না থাকে। সূর্য ডোবার পরের এক ঘণ্টার মধ্যে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

সূত্র: দ্য গাডিয়ান

আরএ

আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ট্রাম্প

প্রতিবছর ইসরাইলকে দেওয়া ৪০০ কোটি ডলার সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

জামায়াত ও ভারতের বৈঠক নিয়ে রাশেদ খানের অভিযোগ প্রসঙ্গে যা বললেন জয়সোয়াল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কেন শত শত কোটি ডলার ঢালছেন ধনকুবের ও ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান

আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে খুশি মালয়েশিয়ার নারীরা, মাতৃত্বকালীন ছুটির পরও মিলবে আর্থিক সহায়তা

মস্কোর কঠিন জীবনে মুসলিম ভ্রাতৃত্বের উষ্ণতা

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোন পথে