হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় গাজায় নিহত ১১

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টা গাজায় ১১ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো ৩২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকা বহু ভুক্তভোগীর কাছে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা পৌঁছাতে পারেননি।

২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৯৪৭ জন নিহত ও ২ হাজার ৯৩৫ জন আহত হয়েছেন। গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরো ৭৮১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের হামলার পর থেকে ৯ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন। গাজাভিত্তিক আদ-দামির মানবাধিকার সমিতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজদের মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ নারী ও শিশু।

সূত্র: আলজাজিরা

আরএ

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি: রাহুল গান্ধী

মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা

বাজেট সংকটের মুখে পেন্টাগন

বিশ্বজুড়ে মুসলিম নারীদের মধ্যে ‘মডেস্ট’ ফ্যাশনের উত্থান

ইরানের জনগণকে বিভক্তের ষড়যন্ত্র করছে শত্রুরা: খামেনি

ইরান যুদ্ধ শেষ হয়েছে: মার্কো রুবিও

ইসরাইলি বাহিনী কর্তৃক আটক যুক্তরাষ্ট্রের নাগরিক, মুক্তি দাবি মার্কিন সিনেটরের

ইতালিতে ৪ অভিবাসী শ্রমিককে পুড়িয়ে হত্যা

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩