হোম > বিশ্ব

সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে: ভ্যান্স

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের হামলা সমর্থন করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন, আরো হামলা হলে জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে’।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা তা মেনে চলেছি। সমঝোতা স্মারকটি কীভাবে প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে যদি তাদের কোনো মতবিরোধ থাকে, তাহলে তারা ফোন করতে পারে।’

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের অভিযোগ তোলার পর শুক্রবার এই হামলা চালানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এটি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে চালানো ড্রোন হামলার শক্তিশালী জবাব। এ ঘটনার কারণে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের এক-পঞ্চমাংশ দখলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ছয় মাসের যুদ্ধেও অটুট ইরান, লক্ষ্যহীন যুক্তরাষ্ট্র

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯