হোম > বিশ্ব

সাইবার হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে মাইক্রোসফট

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

সরকারি সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নথিপত্র লেনদেনের জন্য ব্যবহৃত সার্ভার সফটওয়ারে সাইবার হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাইক্রোসফট। এজন্য গ্রাহকদের অবিলম্বে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এই টেক জায়ান্ট। খবর জিও নিউজের।

রোববার এফবিআই জানিয়েছে যে তারা সাইবার হামলা সম্পর্কে অবগত। এ বিষয়ে ফেডারেল এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। তবে কোন বিস্তারিত তথ্য দেয়নি এফবিআই।

শনিবার জারি করা এক সতর্কতায় মাইক্রোসফট জানিয়েছে, সতর্কতা শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবহৃত শেয়ারপয়েন্ট সার্ভারের ক্ষেত্রে প্রযোজ্য। এতে বলা হয়েছে ক্লাউডে থাকা মাইক্রোসফট ৩৬৫-এর শেয়ারপয়েন্ট অনলাইন আক্রমণের শিকার হয়নি।

প্রথম হ্যাকিংয়ের খবর প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে গত কয়েকদিনে অজ্ঞাত হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সাইবার হামলা চালাতে একটি ত্রুটিকে কাজে লাগিয়েছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, হ্যাকটি ‘জিরো ডে’ আক্রমণ হিসাবে পরিচিত। কারণ এক্ষেত্রে সার্ভারের অজানা দুর্বলতাকে ব্যবহার করে হ্যাকাররা। এতে লাখ লাখ সার্ভার ঝুঁকির মধ্যে পড়ে।

মাইক্রোসফট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

রোববার মাইক্রোসফট জানায়, তারা শেয়ারপয়েন্ট সাবস্ক্রিপশন সংস্করণের জন্য নিরাপত্তা ব্যবস্থা আপডেট করেছে। এই আপডেট সুবিধা নিতে গ্র্হকদের অবিলম্বে আবেদন করতে বলা হয়েছে।

এই প্রযুক্তি প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা শেয়ারপয়েন্টের ২০১৬ এবং ২০১৯ সংস্করণের আপডেটের ওপর কাজ করছে। নিরাপত্তা আপডেট না পাওয়া পর্যন্ত গ্রাহকদের সার্ভারগুলো ইন্টারনেট থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরএ

যুদ্ধের ক্ষতি সত্ত্বেও পারমাণবিক আলোচনায় আত্মবিশ্বাসী ইরান

ইরান যুদ্ধের ধাক্কায় স্থায়ীভাবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

ইরান গর্ব ও মর্যাদার প্রতীক: হিজবুল্লাহ

লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৮২৬, বাস্তুচ্যুত ১০ লাখের বেশি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহত ১ হাজার ২৬৫, আহত ২ হাজার ৮০০

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার