হোম > বিশ্ব

ওমানে ড্রোন হামলায় দুই ভারতীয় নিহত

আমার দেশ অনলাইন

ওমানের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এ নিয়ে ইরান যুদ্ধের কারণে নিহত ভারতীয়দের মোট সংখ্যা পাঁচজনে দাঁড়াল।

ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শুক্রবার জানায়, ‘একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সোহারের উইলাইয়াতে দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি আল আওহি শিল্প অঞ্চলে আঘাত হানে। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়।’

ওমানের সোহার অঞ্চলে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর অবস্থিত।

শুক্রবার গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন, দুই শ্রমিক ভারতীয়।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে ওমানের সোহারে একটি হামলায় আমরা আজ দুই ভারতীয় নাগরিককে হারিয়েছি। আরো বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।’ ওমানে ভারতীয় মিশন স্থানীয় কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করছে বলে জানান তিনি।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের